যে পথে মরণ ফাঁসি
মনে রে বুঝাবো কত।
যে পথে মরণ ফাঁসী
সেই পথে মন সদায় রত।।যে জল লবন জন্মায়
সেই জলে লবন গলে যায়
তেমনি আমার মন মনুরায়
মরণ ফাঁসি নিচ্ছে সে ত।।চারের লোভে মত্স্য গিয়ে
পড়ে সে চারের উপরে
তেমনি আমার মন ভেড়ে
একা একা হচ্ছে হত।।সিরাজ সাঁই দরবেশের বাণী
বুঝবি লালন দিনি দিনি
শক্তিহারা ভাবুক যিনি
সেকি পাবে গুরুর পদ।।
শিল্পীঃ- বাউল বাবুল
বাংলা
English

Comments