আজ আমার অন্তরে কী হলো গো সঁই
আজ আমার অন্তরে কী হলো গো সই।
আজ ঘুমের ঘোরে চাঁদ-গৌর হেরে
ওগো আমি যেন আজ আমি নই।।
আজ আমার গৌরপদে মন মজিল
আর কিছু লাগে না ভালো
সদাই মনের চিন্তা ঐ।
আমার সর্বস্বধন গৌরধন, সে ধন সাধন
কীসে পাইগো তাই শুধাই।।
যদি মরি গৌর বিচ্ছেদ-বাণে
গৌরনাম শুনাইও কানে
সর্বাঙ্গে লেখ নামের বই।
এই বর দে গো সবে, আমি জনমে জনমে
যেন ঐ গৌরপদে দাসী হই।।
বন পোড়ে তো সবাই দেখে
মনের আগুন কে বা দেখে
আমার রসরাজ চৈতন্য বৈ।
গোপীর এমনি দশা, ও কি মরণদশা
অবোধ লালন রে তোর সে-ভাব কই।।
বাংলা
English

Comments