আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়
যেতে সাধ হয়রে কাশী
কর্ম ফাঁসি বাঁধলো গলায়।
আর কতদিন ঘুরবো এমন নাগরদোলায়।।হলো রে একি দশা
সর্বনাশা মনের ঘোলায়।
ডুবলো ডিঙ্গা নিশ্চয় বুঝি জন্মলালায়।।বিধাতা দেয় বাজি
কিবা মন পাজি ফ্যারে ফেলায়।
বাও না বুঝে বাই তরনী ক্রমে তলায়।।কলুর বলদ যেমন
ঢেকে নয়ন পাকে চালায়।
অধীন লালন প’লো তেমনি পাকে হেলায় হেলায়।।
শিল্পীঃ- অরুণকান্তি বর্মন
বাংলা
English

Comments