কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই
না পড়িলে দায়েমি নামাজ সে কি রাজি হয়।
কোথায় খোদা কোথায় সেজদা করছো সদাই।।
শোন তার কালাম কিছু
আন্তা বুদু ফান্তা রাহু
বুঝিতে হয় বোঝ কেহ
দিন তো বয়ে যায়।।
এক আয়েতে কয় আফালা তাফাক্কারুন
বোঝ তাহার মানে কেমন
কলুর বলদের মতন
ঘুরার কার্য নয়।।
আঁধার ঘরে সর্প ধরা
আছে সাপ নয় প্রত্যয় করা
লালন তেমনি বুদ্ধিহারা
পাগলের প্রায়।।
শিল্পীঃ বাউল আরিফ ফকির (Baul Arif Fakir):
বাংলা
English

Comments