প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে
অমাবস্যার দিনে চন্দ্র যেয়ে থাকে কোন শহরে।
প্রতিপদে হয় সে উদয় দৃষ্টি হয় না কেন তারে।।
মাসে মাসে চাঁদের উদয়
অমাবস্যা মাস অন্তে হয়
সূর্যের অমাবস্যা নির্ণয়
জানতে হবে নিহাজ করে।।
ষোলকলা হইলে শশী
তবে তো হয় পূর্ণমাসী
পনেরই পূর্ণিমা কিসি
পণ্ডিতেরা কয় সংসারে।।
জানতে পারলে দেহচন্দর
স্বর্ণচাদেঁর পায় সে খবর
সিরাজ সাঁই কয় লালনরে তুই
মূল হারালি কলির ঘোরে।।
বাংলা
English

Comments