আমি কেনো মরিনা
আমি পারিনা আর পারিনা
আমি কেনো মরিনা
আজরাইল কি চিনেনা
আমারে রে।
আমি হয়তো দুইদিন পরে মরবো
আগে মরলে কি ক্ষতি?
এ দুনিয়ার টালবাহানা
বুঝলাম নারে এক রতি
ঘরের রমণী যেনো
কাল নাগিনী ভুজঙ্গিনী
পিছু ছাড়লোনারে।।
শিশু কালটাই ছিলো ভালো
থাকতাম মায়ের কোলে
ছিলো না সংসারের জ্বালা
সবই ছিলাম ভুলে
এখন দেখা দিছে যৌবনে
বাতাস লাগছে ফাগুনে
পুড়ি প্রেম আগুনে
কেউ জানেনা রে।।
পুত্র কন্যা শুভসন্ত
লয়া দিন কাটাই
একটা শাওনের আগুনে
আমি পুইড়া হইলাম ছাই
এইডায় শুনেনা কথা
দেয় মনে ব্যথা
সালামের মায়া মমতা কাজে লাগলো না রে।।
কথা ও সুরঃ- বাউল আব্দুস সালাম সরকার
বাংলা
English

Comments