দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি
দয়াল কি হবে আমারো গতি
কি হবে আমারো গতি।কতই জেনে কতই শুনে
ঠিক দাঁড়ায় না কোন প্রতি
কি হবে আমারো গতি।।কলার ডেগো সর্প হলো
চামড়ার কাটোয়ায় গঙ্গা এল।।এ সকল ও ভক্তির বল
আমার নাই কোন বল ভক্তি।।যাত্রা-ভঙ্গ যে নাম শুনে
সেহি বানর হনুমান্
নিষ্ঠাভক্তি রাম-চরণে
সাধুর খাতায় তার সুখ্যাতি।।মেঘপানে চাতকের ধিয়ান
অন্য বারি সে করে না পান
লালন বলে জগতে প্রমাণ
ভক্তির জেষ্ঠ্য সেহি ভক্তি।।
শিল্পীঃ মামুন নদীয়া (Mamun Noida):
বাংলা
English

Comments