“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

আমার তো কই মিটলো না
আমার তো কই মিটলো না

আমার তো কই মিটলো না

বসত বাড়ির ঝগড়া কেজে
আমার তো কই মিটলো না।
কার গোয়ালে কে দেয় ধূমা
সব দেখি তা না না না।।

ঘরের চোরে ঘর মারে যার
বসতের সুখ হয় কিসে তার।
ভূতের কীর্তি যেমন প্রকার
তেমনি তার বসতখানা।।

দেখে শুনে আত্মকলহ
বাড়ির কর্তাব্যক্তি হত হলো।
সাক্ষাতে ধন চোরে গেল
এ লজ্জা তো যাবে না।।

সর্বজয় হাকিমের তরে
আর্জি করি বারে বারে।
লালন বলে আমার পানে
একবার ফিরে চাইলে না।।

শিল্পীঃ- আরিফ বাউল

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন