“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চলরে মন সাধু বাজারে
চলরে মন সাধু বাজারে

চলরে মন সাধু বাজারে

চলরে মন সাধু বাজারে
সাধু সঙ্গ করলে পাব অমূল্য বন্ধুরে।।

হেলায় জনম গেল,
গুণাদিন ফুরাইল,
- মন রে।
বেলা তো ডুবিয়া এল রলি ভবঘোরে।।

সাধু সবে আশকদার,
গুরুপদে মতি তার,
-মন রে।
সাধু কৃপা হলে গুরু সদয় হবে মোরে।।

চেনরে মুরশিদ ধন,
দিন গেল অকারণ,
-মন রে।
গুরু বিনা নিদান কালে কে সুধাবে তোরে।।

অধীন পাঞ্জু কেঁদে কয়,
দিন গেল হায় হায়,
- মন রে।
গুরু পদে মতি আমার কবে হবে হায় রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন