হিন্দু মুসলমান দুইজন দুইভাগে
ফকিরি করবি ক্ষেপা কোন রাগে।
হিন্দু মুসলমান দুইজন দুইভাগে।।আছে বেহেস্তের আশায় মুমিনগণ
হিন্দুদিগের স্বর্গেতে মন
বেহেস্তের মুখ ফাটক সমান
শরায় ভালো তাই জানে।।যায় ফকিরি সাধন করে
খোলসা রয় হুজুরে
টল কি অটল মকাম সেই
নেহাজ করে জান আগে।।আখের অটল প্রাপ্ত কিসে হয়,
মুরশিদের ঠায় জানা যায়,
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো
ভুগিসনে ভবের ভোগে।।
বাংলা
English

Comments