কেনরে মন কোলের ঘোরে ঘুরছে ডানে বাঁয়
নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়।।
কেনরে মন কোলের ঘোরে ঘুরছে ডানে বাঁয়।।
আউয়ালে বিসমিল্লাহ্ বর্ত
মূল জানো তার তিনটি অর্থ।
আদমে বলেছে সত্য
সে ভেদ ডুবে জানতে হয়।।নবি আদম খোদ বেখোদা
এ তিন কভু নাহি জুদা।
আদমকে করিলে সেজদা
আলকজনা পায়।।যথা আলেক মোকাম বাড়ী
সফিউল্লাহ তাহার সিঁড়ি
লালন বলে মনের বেড়ি
লাগাও গুরুর পায়ঁ।।
শিল্পীঃ- মামুন নদীয়া
বাংলা
English

Comments