শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে
তরিকাতে দাখেল না হলে
শরিয়ত হবে সিদ্ধি পড়বি গোলেমালে।।
শরার নামাজের বীজ
আরকাম আহকাম তের চিজ
শরিয়তের আহকাম আকান
কয় চিজ বলে।।ছালেকী মজ্জবী হয়
হকিকতে হয় পরিচয়
মারেফাতে সিদ্ধির মোকাম
দেখনারে খুলে।।আত্মতত্ত্ব জানে যে
সব খবরে জবর সে
লালন ফকির ফাকে পল
নিগূঢ় না বুঝে।।
বাংলা
English

Comments