আমরা ভেবে করব কী
চাঁদের গায়ে চাঁদ লেগেছে
আমরা ভেবে করব কী
ঝিয়ের পেটে মায়ের জন্ম
তাকে তোমরা বলো কী।।ছয়মাসের এককন্যা ছিল
নয়মাসে তার গর্ভ হলো
এগার মাসে তিন সন্তান হলো
কোনটা করবে ফকিরি।।ঘর আছে দুয়ার নাই
মানুষ আছে তার কথা নাই
কেবা তার আহার জোগায়
কে দেয় সন্ধ্যাবাতি।।লালন সাঁইজি ভেবে বলে
মাকে ছুঁলে মরে ছেলে
এ তিন কথার অর্থ নইলে
তাঁর হয় না ফকিরি।।
শিল্পীঃ- পূর্ণদাস বাউল
বাংলা
English

Comments