আমি জনম-ভর একদিন দেখলাম নারে
আমার এ ঘরখানায় কে বিরাজ করে।
আমি জনম-ভর একদিন দেখলাম নারে।।
নড়ে চড়ে ঈশান কোণে
দেখতে পাইনে এ নয়নে
হাতের কাছে যার
ভবের হাট-বাজার
ধরতে গেলে হাতে পাইনে তাঁরে।।
সব বলে প্রাণপাখি
শুনে চুপে চাপে থাকি
জল কি হুতাশন
মাটি কি পবন
কেউ বলে না একটা নিণয় করে।।
আপন ঘরের খবর হয় না
বাঞ্ছা করি পরকে চেনা
লালন বলে পর
পর কি পরমেশ্বর
সে কেমন রূপ, আমি কিরূপ ওরে।।
শিল্পীঃ গোলাপি (Golapi)
বাংলা
English

Comments