পারে লয় যাও আমায়
পারে লয় যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়।।
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিল পাটে
তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায়।।
নাই আমার ভজন সাধন
চরদিন কুপথে গমন
নাম শুনেছি পতিত পাবন
তাইতে দেই দোহাই।।
অগতির না দিলে গতি
ও নামে রহিবে ক্ষতি
লালন কয় অকুলের পতি
কে বলবে তোমায়।।
শিল্পীঃ ডলি সায়ন্তনী (Doly Shayontoni) :
বাংলা
English

Comments