তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন
তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে
তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন।।তোমার আমার ছিলরে বন্ধু প্রেমেরই বন্ধন
এখন কেন ছাড়িয়া গেলা পরেরই মতন।।শহরে- বন্দরে ঘুরি পাইতে দরশন
অন্ধের চোখের মণি তুমি সাত রাজারই ধন।।একবার যদি পাইতাম তোরে করিতাম যতন
অঙ্গতে ছিটাইয়া দিতাম তুলশি চন্দন।।তোমার আমার ভালবাসা জানে সর্বজন
কয় সালামে মনে হইলে ঝরে দুই নয়ন।।
কথাঃ- বাউল আব্দুস সালাম সরকার
শিল্পীঃ- লতিফ সরকার
বাংলা
English

Comments