বাউল গান
বাউল গান বাংলার অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত লোকসংগীতের ধারায় এক অনন্য প্রতিষ্ঠান। এই গানে আত্মার মুক্তি, প্রেমের কথা, জীবন দর্শন ও মানবতাকে সুন্দর এক সুরে মিলিয়ে আনা হয়। বাউল শিল্পীরা নিজেদের জীবনের সাধনা ও বিশ্বাসকে সুরের মাধ্যমে প্রকাশ করেন, যা মানুষের মনের গভীরে ছুঁয়ে যায়। এই ক্যাটাগরিতে আপনি বাউল গানের ইতিহাস, বিখ্যাত বাউল শিল্পী, গানের কথ্য অর্থ, জীবন দর্শনের নানা দিক এবং বাউল সঙ্গীতের অনন্য সৌন্দর্যের বিস্তারিত বর্ণনা পাবেন। বাউল গানের মাধুর্য ও তার জীবনের গভীরতা আপনাকে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলবে।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4975
পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি
দেখ না মন ঝাকমারি এই দুনিয়াদারি।
পরিয়ে কোপনি ধব্জা মজা উড়ালো ফকিরি।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6275
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
পাখি কখন জানি উড়ে যায়
একটা বদ হাওয়া লেগে খাঁচায়।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5972
যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে
মন বিবাগী বাগ মানে না রে।
যাতে অপমৃত্যু হবে তাই সদায় করে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5192
কবে হবে সজল বর্ষা চেয়ে আছি সেই ভরসা
রাখিলেন সাঁই কূপজল করে
আন্ধেলা পুকুরে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4551
না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা
না জানি ভাব কেমন ধারা।
না জানিয়ে পাড়ি ধরে মাঝ-দরিয়ায় ডুবল ভারা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 6901
বনবিহঙ্গ প্রসন্ন করিলে
শুভ সাধু সঙ্গ লয়ে সঙ্গ পঙ্গ
বনবিহঙ্গ প্রসন্ন করিলে।
জলে ফুটেছে কমল হলো সরোবর উজ্জ্বল
নবপল্লব তরুলতা ছায়া সুশীতলে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5409
মা বলিয়ে চোখের দেখা
কি ভাব নিমাই তোর অন্তরে
মা বলিয়ে চোখের দেখা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 6008
দ্বীনের ডঙ্কা বাজে শহর মক্কা মদীনে
আয় গো যাই নবীর দ্বীনে
দ্বীনের ডঙ্কা বাজে
শহর মক্কা মদীনে॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5867
আপনার আপনি ফানা হলে
আপনার আপনি ফানা হলে
সে ভেদ জানা যাবে।
কোন/কী নামে ডাকিলে তারে
হৃদাকাশে উদয় হবে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4926
এমন বয়সে নিমাই
ধন্য মায়ের নিমাই ছেলে
এমন বয়সে নিমাই
ঘর ছেড়ে ফকিরী নিলে॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5130
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা
আয় দেখে যা নতুন ভাব এনেছে গোরা
মুড়িয়ে মাথা গলে কাঁথা কটিতে কৌপিন পরা॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4598
রাধা বলে আজভাবি আজ
বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 5563
সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
হীরা মানিক জহুরা কোটিময়
সে চাঁদ লক্ষ যোজন ফাঁকে রয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4765
জীবের কি সাধ্য আছে গুণে পড়ে তাই বলা
সাঁই আমার কখন খেলে কোন খেলা।
জীবের কি সাধ্য আছে
গুণে পড়ে তাই বলা।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4506
জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
সূর্যের সুসঙ্গে কমল কেমনে হয় প্রেমযুগল
জানিসনে মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা
নীচে পদ্মে চরকবানে
যুগল মিলন চাঁদ চকোরা॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4461
সে ফুলে ভাব নগরে কি শোভা করেছে
এক ফুলে চার রঙ ধরেছে।
সে ফুলে ভাব নগরে
কি শোভা করেছে।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4883
সে যে ব্রহ্মাবিষ্ণু হর, আদি পুরন্দর
নৈরাকারে ভাসছে রে এক ফুল।
সে যে ব্রহ্মাবিষ্ণু হর
আদি পুরন্দর
তাদের সে-ফুল হয় মাতৃকুল।।
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: লালন গীতি
- Hits: 4083
ও তার কোথায় বৃক্ষ
একি আজগুবি এক ফুল
ও তার কোথায় বৃক্ষ
কোথায় আছে মূল।।
Subcategories
লালন গীতি Article Count: 258
লালন গীতি বাংলা লোকসংগীতের এক অনন্য ধারা, যেখানে সুফি সাধক লালন ফকিরের জীবন, দর্শন ও মানবতার বার্তা সুরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ক্যাটাগরিতে আপনি পাবেন লালন গানের মন্ত্রমুগ্ধকর সুর ও রাগ, যার প্রতিটি শব্দে প্রেম, মুক্তি এবং আত্মার গভীর অনুভূতি প্রতিফলিত হয়। শুধুমাত্র গানের মাধ্যমে বাংলার ঐতিহ্যবাহী এই সুফি সংগীতের সৌন্দর্য ও মহত্বের সঙ্গে পরিচিত হতে পারবেন এখানে। লালন গীতির প্রতিটি গান হৃদয়কে ছুঁয়ে যায় এবং মনকে শান্তি দেয়।
রবীন্দ্র সঙ্গীত Article Count: 1
রবীন্দ্র সঙ্গীত বাংলা সংগীতের এক অনন্য এবং হৃদয়স্পন্দন ধারা, যা মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সুর ও কথায় জীবন, প্রকৃতি, প্রেম এবং মানুষের গভীর অনুভূতির ছোঁয়া মিশে থাকে। এই ক্যাটাগরিতে আপনি পাবেন রবীন্দ্র সঙ্গীতের শ্রেষ্ঠ গান, যেগুলো বাংলা সংস্কৃতির অমূল্য ধন এবং বিভিন্ন সময়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের সাথে আবদ্ধ। প্রতিটি গান শুধুমাত্র সুর নয়, বরং জীবনের নানা দিক নিয়ে ভাবনার সেতুবন্ধন, যা শ্রোতার মনকে স্পর্শ করে। এখানে রবীন্দ্রনাথের সঙ্গীতকর্মের বিস্তৃত সংগ্রহ আপনাকে বাংলার সংগীত ঐতিহ্যের গভীরে নিয়ে যাবে।
বাউল সঙ্গীত Article Count: 59
বাউল সঙ্গীত বাংলার লোকসংগীতের এক অমূল্য ধারা, যেখানে সুরের মাধ্যমে আত্মার মুক্তি, প্রেম, মানবতা এবং জীবন দর্শনের গভীর বার্তা তুলে ধরা হয়। এই সঙ্গীত ধারায় বাউলরা তাদের আধ্যাত্মিক সাধনা, সমাজবিচ্ছিন্নতা এবং মানবতার প্রতি গভীর ভালোবাসাকে গানের মাধ্যমে প্রকাশ করেন। বাউল সঙ্গীতের প্রতিটি সুর শ্রোতাদের মনের গভীরে প্রবেশ করে, মনকে প্রশান্তি দেয় এবং জীবনের নানা প্রশ্নের দিকে চিন্তাভাবনার পথ দেখায়। এই ক্যাটাগরিতে বাউল সঙ্গীতের বিশাল সংগ্রহ, জনপ্রিয় গান ও বিখ্যাত শিল্পীদের কীর্তি তুলে ধরা হয়েছে, যা বাংলার ঐতিহ্যবাহী সংগীতের এক অনন্য অধ্যায়।
আঞ্চলিক সঙ্গীত Article Count: 1
কুষ্টিয়ার আঞ্চলিক সঙ্গীত বলতে লালন সঙ্গীত কেই বোঝায়। এছাড়াও আমাদের অঞ্চলে যে গানগুলো বাঁধা হয় তাঁকেই আমাদের আঞ্চলিক সঙ্গীত বলে আখ্যায়িত।
পাঞ্জু সঙ্গীত Article Count: 6
মরমী সাহিত্য ধারায় লালন শাহ্ অত্যন্ত জনপ্রিয়। লালন পরবর্তী মরমী কবিগণের মধ্যে পাঞ্জু শাহের নাম বিশেষ উল্লেখযোগ্য। লালন শাহের আশিবানী ও স্বীকৃতি পাঞ্জুকে মরমী সাধক সমাজে পরিচিত করে তোলে এবং দীর্ঘদিন এ দেশের সাধক মণ্ডলীর পরিচালক রূপে নিয়োজিত রাখে। এ সম্পর্কে খোন্দকার রফি উদ্দিনের মন্তব্য বিশেষ মূল্যবান। তিনি বলেন- “বাংলার সূফী ফকিরদের মধ্যে লালনের স্থান সর্বচ্চো। কিন্তু লালনের তিরোধানের পর যিনি সারা বাংলার ফকির মহলে লালনের শূন্যস্থান পূরণ করে রেখেছিলেন।” অসাধারণ প্রতিভা-ধর লালন শাহের তিরোভাব-জনিত শূন্যতা পূরণের ক্ষমতা নিয়ে জন্মেছিলেন পাঞ্জু শাহ্।
এ কথাটি চিন্তা করলে পাঞ্জু প্রতিভা সম্পর্কে আর দ্বিধাদ্বন্দ্বের অবকাশ থাকে না। বস্তুত পাঞ্জু শাহ্ যথার্থ পূর্বসুরির মর্যাদা উপলব্ধি করেছিলেন। সেজন্যে তিনিও লালনের ভাবশিষ্য হয়েই কাব্য চর্চার আত্ননিয়োগ করেন। ফলে সমকালীন বাংলাদেশে পাঞ্জুর কবি-খ্যাতি ও মরমী ভাব সাধনা বিশেষ প্রভাব বিস্তার করে। তাই দেখা যায়, “লালন শাহের অত্যন্ত বয়ঃকনিষ্ঠ সমসাময়িক” এই সাধক একটি স্বতন্ত্র ঘরানা ও বিশেষ “কাব্য-সঙ্গীত” গোষ্ঠীর উদ্যেক্তা হিসেবে উনিশ শতকের শেষাধে ও বিশ শতকের প্রথমার্ধে এদেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে একটি ব্যতিক্রমধর্মী ক্ষেত্রে বিরাজমান। এসব দিক বিবেচনা করলে পাঞ্জুর জীবনেতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ।
কবি পাঞ্জু শাহ্ ১২৫৮ বঙ্গাব্দের (১৮৫১ খ্রী) ২৮শে শ্রাবণ ঝিনাইদাহ জেলার শৈলকূপা গ্রামে জন্ম গ্রহণ করেন। ঐ সময় কবির পিতা খাদেমালী খোন্দকার এবং কবি মাতা জোহরা বেগম শৈলকূপাতেই তাঁদের নিজস্ব জমিদার ভবনে বাস করতেন।
দেশাত্ববোধক সঙ্গীত Article Count: 3
দেশের জন্য যে গান গাওয়া হয়, তাকে মুলত দেশাত্ববোধক গান বলা হয়। বাংলাদেশের অনেক শিল্পী গানের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে আলোকিত করেছেন। অনেক শিল্পী দেশের জন্য বিভিন্ন আন্দোলনে প্রাণ হারিয়েছেন। অনেক শিল্পী তাঁর পরিবার নীড় হারা হয়েছেন। দেশকে ভালোবেসে যারা আন্দোলন করেছেন এবং করছেন তাঁদের প্রতি কুষ্টিয়াশহর.কম এর পক্ষ হতে গভীর শ্রদ্ধা।
নজরুল সঙ্গীত Article Count: 1
নজরুলগীতি বা নজরুল সঙ্গীত বাংলাভাষার অন্যতম প্রধান কবি ও সংগীতজ্ঞ কাজী নজরুল ইসলাম লিখিত গান। তাঁর সীমিত কর্মজীবনে তিনি ৪,০০০-এরও বেশি গান রচনা করেছেন। পৃথিবীর কোনো ভাষায় একক হাতে এত বেশি সংখ্যক গান রচনার উদাহরণ নেই। এসকল গানের বড় একটি অংশ তাঁরই সুরারোপিত। তাঁর রচিত চল্ চল্ চল্, ঊর্ধগগনে বাজে মাদল বাংলাদেশের রণসংগীত। তাঁর কিছু গান জীবদ্দশায় গ্রন্থাকারে সংকলিত হয়েছিল যার মধ্যে রয়েছে গানের মালা, গুল বাগিচা, গীতি শতদল, বুলবুল ইত্যাদি। পরবর্তীকালে আরো গান সংগ্রন্থিত হয়েছে। তবে তিনি প্রায়শ তাৎক্ষণিকভাবে লিখতেন; একারণে অনুমান করা হয় প্রয়োজনীয় সংরক্ষণের অভাবে বহু গান হারিয়ে গেছে।
মামুন নদীয়া Article Count: 20
মামুন নদীয়া (ইংরেজিঃ- Mamun Noida জন্মঃ- ১৮ই ফেব্রুয়ারী ১৯৬৪ - মৃত্যু: ৩১শে মে ২০০৭) তিনি ছিলেন বাংলারই এক নিভৃতচারী বাউল। সর্বদা ধবল রঙের গেরুয়া পরতেন। চশমাপরিহিত মুখটি ছিল শ্যামল নিষ্পাপ । কথাবার্তার ভঙ্গিটি অত্যন্ত বিনীত। বাউল সম্রাট লালনের তীর্থ ভুমি কুষ্টিয়ার হাটশ হরিপুরে দরবেশ রেজন শাঁহ’য়ের মাজারে গুরু রেজন শাঁহ’র অন্যতম অনুসারী কন্ঠ শিল্পী মামুন নদীয়া।
বাংলা
English