“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শহরের ষোল জনা বোম্বেটে
শহরের ষোল জনা বোম্বেটে

করিয়ে পাগল পারা নিল তাঁরা সব লুটে

শহরের ষোল জনা বোম্বেটে
করিয়ে পাগল পারা নিলো তার সব লুটে।

রাজ্যেশ্বর রাজা যিনি
চোরের শিরোমণি
নালিশ করিব আমি
কোন খানে কার নিকটে।।

পাঁচ জনা ধনী ছিল
তাঁরা সব ফতুর হল
কারবারে ভঙ্গ দিল
কখন যেন যায় উঠে।।

গেল ধন-মান নামায়
খালি ঘর দেখি জমায়
লালন কয় খাজনারি দায়
কখন যেন যায় লাটে।।

শিল্পীঃ অরুপ রাহী (Arup Rahi):

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন