রাধা বলে আজভাবি আজ
বলরে নিমাই বল আমারে
রাধা বলে আজভাবি আজ
কাঁদলি কেন ঘুমের ঘোরে॥সেই যে রাধার কি মহিমা
কেউ দিতে না পারে সীমা বেদে
ধ্যানে যারে পায় না ব্রক্ষা
কী রূপে জানলি সে রাধরে॥রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বল আমায়
এমন বালক সময়
এ বোল কে শিখাল তোরে॥তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমার
লালন কয় শচীর কুমার
জগৎ ফেলল চমৎকারে॥
বাংলা
English

Comments