একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে
পার হবি চুলের সাঁকো কেমন করে?
একদিনও পাড়ের ভাবনা ভাবলিনা রে।।এক দমের ভরসা নাই
কখন কি করিবেন সাঁই
তখন কার দিবি দোহাই
পারাপারে।।বিনা কড়ির সওদা কেনা
মুখে আল্লাহর নাম জপনা
তাতে কি তোর অলসপনা
দেখি তোরে।।ভাসাও অনুরাগের তরী
বসাও মূর্শিদ কাণ্ডারী
ফকির লালন কয়, যার যার পাড়ি
যাওনা সেরে।।
শিল্পীঃ- শাহনাজ বেলী
বাংলা
English

Comments