হুজুরী নামাজের আইন এমনি ধারা
ইবলিছের সেজদার ঠাঁই ছেড়ে চাই সেজদা করা
হুজুরী নামাজের আইন এমনি ধারা।।সেজদা দিয়েছে সেতো
স্বর্গ মর্ত্য পাতাল জোড়া
কোনখানে সে বাদ রেখেছে
দেখনা তোরা।।জায়গারও মাহাত্ম্য বুঝে;
সেজদা দিতে পারে যারা
আগমে কয়
তাদেরই হয় নামাজ সারা।।কিসে হয় আসল নামাজ
করো সেই কাজ ভাই সকলে
লালন বলে আখের যাতে যাই না মারা।।
বাংলা
English

Comments