“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান

স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান

শুদ্ধ প্রেমরাগে ডুবে থাক রে আমার মন।
স্রোতে গা ঢালান দিও না রাগে বেয়ে যাও উজান।।

নিভায়ে মদনজ্বালা
ওহিমুণ্ডে কর গা খেলা
উভয় নিহার ঊর্ধ্বতালা
প্রেমের এই লক্ষণ।।

একটি সাপের দুটি ফণী
দুই মুখে কামড়ালেন তিনি
প্রেমবাণে বিক্রম যিনি
তার সঙ্গে দাও রণ।।

মহারস মুদিত কমলে
প্রেমশৃঙ্গারে লও গো তুলে
আপ্ত সাবধান সেই রণকালে
কয় ফকির লালন।।

শিল্পীঃ টুনটুন ফকির (Tuntun Fakir):

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন