পাপ করি পামরা বটে দোহায় দিই তোমারি
আমায় চরণ ছাড়া কোরো না হে
দয়াল হরি
পাপ করি পামরা বটে
দোহায় দিই তোমারি।।চরণের ঐ যোগ্য মনো নই
তথাপি মন রাঙা চরণ চাই।
তবে কেন চরণ দিতে
করো হে চাতুরী।।অনিত্য সর্ব সুখের ঠাঁই
তাই দিয়ে জীব ভোলাও গো সাঁই।
দয়াল চাঁদের দয়া হলে
যেতো অসুখ সারি।।ক্ষম অধীন দাসের অপরাধ
শীতল চরণ দাও হে দ্বীননাথ
লালন বলে ঘুরাইও না
হে মায়াকারি।।
শিল্পীঃ- টুটুল ভেঁড়ো
বাংলা
English

Comments